GET ALL UPDATES VIA FACEBOOK JUST PRESS Like BUTTON


[X] CLOSE
+Get this at Tech Prévue
-->

ღ_হারিয়ে পেয়েছি তোমায়_ღ•

0 Comments
শিপলু কণাকে প্রচন্ড ভালোবাসে কণাও ভালোবাসে কিন্তু সামান্য ভুল বুঝাবুঝির কারণে তাদের ব্রেক-আপ হয়ে যায়। এক বছর পর তাদের দেখা হয় বিয়ের অনুষ্ঠানে। কণার বান্ধবী অধরা ও শিপলুর বন্ধু রিফাতের আজ গায়ে হলুদ। বিয়েতে তাদের দেখা হয় কণা হলুদ শাড়ি পড়ে আছে দেখতে অসম্ভব সুন্দরী লাগছে। শিপলু দেখে চোখ ফেরাতে পারছে না। সবকিছু মনে হচ্ছে স্বপ্নের মত সাজানো চিত্রলিপি। দ্বিতীয় বার কণার প্রেমে পড়লো শিপলু। দুজন দুজনকে দেখছে অপলক দৃষ্টিতে ঠিক যেন অমাবস্যার চাঁদ। শিপলু কণার কাছে এগিয়ে গেলো এবং বললো- - _কেমন আছো? - _ভালো, তুমি? - _কি করে ভালো থাকছো তুমি? - _কেনো তুমি ভালো নেই? - _তোমাকে ছাড়া কেমনে ভালো থাকি বলো? - _হঠাৎ এত দিন পরে এসব কথা বলছো কেনো? - _তোমাকে তো অনেক খুঁজেছি পাই নাই। শেষ সম্বল ফোন নাম্বার একটা ছিলো সেটাও বন্ধ। - _তা ঠিক তোমার সাথে যে দিন আমার ঝগড়া হইছে সে দিন থেকেই ওই নাম্বার বন্ধ আছে। আসলে ফোন-ই ব্যবহার করি না, কোনো প্রয়োজন হয় না। - _আসলে ওই দিন কি আমাদের ঝগড়া করা মানাইছে? - _ তুমিই তো আগে শুরু করছিলা আমার কোনো কথা শুনছিলা আমাকে কিছু বলার সুযোগ দিছিলা। - _আসলে আমার মাথা ঠিক ছিলো না। কিছু বুঝে উঠতে পারছিলাম না। - _তার পরেও আমি দুই মাস নওগাঁ ছিলাম। অতপর যখন আব্বুর বগুড়াতে পোস্ট হয়ে গেলো আর এখানেই আছি। যখন নওগাঁতে ছিলাম তখনও তো কোনো খোঁজখবর নাও নাই বেঁচে আছি না মরে গেছি। - _আসলে তখন তোমার প্রতি আমার খুব রাগ উঠছিল। কিন্তু যখন কথা গুলো শুনলাম স্বাধীনের মুখে সে দিনের কাহিনী পুরোটাই মিথ্যা ছিলো। আমার ভুল ভেঙে গেলো তার পর আমি তোমাকে নওগাঁর সব জায়গায় খুঁজেছি। এমন কি প্রতিটা বাসার সামনে গিয়ে দাড়িয়ে থাকতাম যদি তোমার দেখা পাই। কোনো বন্ধুর কাছে তোমার ঠিকানা নেই। - _আমি যে বেঁচে আছি সেটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। জীবনের প্রতি এমন ঘৃণা জন্মাই ছিলো আস্তে আস্তে একটু স্বাভাবিক হয়েছি। আবার এখন তোমার দেখা পেলাম পুরনো ব্যাথা জেগে উঠছে বুকের মাঝে। - _তুমি কি কারো জীবনের সাথে জড়াইছো? - _আমার তো কোনো ছেলেকে সহ্য হয় না। মনে হতো সবাই এমন ছলনাময়। ভালোবাসা শব্দকেই ঘৃণা করতাম। - _আবার যদি সেই পুরনো দিনগুলি ফিরিয়ে চাই তোমার কাছে দিবা কি আমায়? - _না আমি একবার যে কষ্ট পেয়েছি সেটা আবার পেতে চাই না। - _আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমি তখন ভুলের মাঝে ছিলাম। প্লিজ একবার সুযোগ দাও। তোমায় আমার সব ভালোবাসা উজার করে দিবো। - _আমি বিশ্বাস করি না তুমি মিথ্যা বলছো। - _প্লিজ বিশ্বাস করো তোমাকে আমি হারিয়ে যেই কষ্ট পেয়েছি সেই কষ্ট ঘোচাবার জন্য তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন। - বিডিলাভ২৪,কম _আমার খুব ভয় হয় ছেলেরা অভিনয় করে শুধু মেয়েদের মন নিয়ে। - _প্লিজ কণা সব ছেলেদের ইঙ্গিত করা ঠিক না। কেউ অভিনয় করে না। শুধু একটা ভুলের কারণে সব কিছু নষ্ট হয়ে যায়। সব ছেলেরা এক না তুমি তো আমায় জানো আমি কেমন? - _কচুঁ জানি, জানলে কি আর এমন কষ্ট পেতাম। কণা কেঁদে কেঁদে বলছে তুমি খুব পঁচা।"" - _শিপলু বুকের মাঝে জরিয়ে ধরলো কণাকে। আর হাত দিয়ে চোখের পানি আলতো করে মুছিয়ে দিলো। - তারা শপথ করলো কেউ কখনোও কাউকে ছেড়ে যাবে না শত দূঃখে- কষ্টে। - বিঃদ্রঃ হারানো ভালোবাসা ফিরে পায় এমন সৌভাগ্যবান ব্যক্তি খুব কমই আছে বর্তমান যুগে। আর যারা ফিরিয়ে পায় তারা তাদের ভালোবাসাকে কদর করতে শিখুন। NB:আমার এই গল্পের সকল চরিত্র কাল্পনিক ও বাস্তবতার সাথে এর কন মিল নেই।


You may also like

No comments:

Apon+Tanjila. Powered by Blogger.

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "